ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

ভারতের সঙ্গে খেললেই এমন হয়: সাকিব

ভারতের বিরুদ্ধে বারবার শেষ মোমেন্টে হার। ক্রিকেট বিশ্বের যেন এক নতুন দ্বৈরথ ভারত-বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে জয়ের আশা তৈরি করেও হেরে যাওয়া যেন টাইগারদের রীতিতে পরিণত হয়েছে। বুধবারও (২ নভেম্বর) অ্যাডিলেডে সুপার টুয়েলভে গ্রুপ টুয়ের ম্যাচে ৫ রানে হেরেছে সাকিববাহিনী।

শুরুতে ব্যাটিং করে ২০ ওভারে ১৮৪ রান তোলে ভারত। কোহলি ও লোকেশ রাহুল দুর্দান্ত ব্যাটিং করেন। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্য বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ১৪৫ রানে থামে লাল-সবুজের সেনারা। ৫ রানের হারে মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান ও তাসকিন।

ম্যাচ শেষে সাকিব আল হাসান জানালেন, ‘ভারতের সঙ্গে খেললেই এমন হয় আমাদের। অনেক কাছে গিয়েছিলাম, কিন্তু পার হতে পারলাম না। দারুণ ম্যাচ, দর্শকেরা উপভোগ করেছে, দুই দলই উপভোগ করেছে। দিনশেষে কাউকে জিততে হবে, কাউকে হারতে হবে।’

এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে রইলো রোহিত শর্মার দল। অন্যদিকে বাংলােদেশের বিদায়ের আশঙ্কা শক্ত হলো। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ভারতের পয়েন্ট ৬ আর বাংলাদেশের ৪ ম্যাচ শেষে দুই জয় ও দুই হারে পয়েন্ট ৪। 

এই বিভাগের অন্য খবর

Back to top button