
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হিসেবে এটিকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
যেভাবে দেখা যাবে ম্যাচ
পাশ্ববর্তী দেশ ভারতে ম্যাচটির অনলাইনে সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিংয়ের ব্যবস্থা রয়েছে। দেশটির ZEE5 প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি দেখা যাবে।
এ ছাড়া দর্শকরা LiveSoccerTV-এর ওয়েবসাইটে Unite8 Sports 1 ও Unite8 Sports 1 HD-তে ম্যাচটি দেখতে পারবেন। তবে এসব প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে হলে সাবস্ক্রিপশন কিনতে হবে।
এছাড়াও ফ্রি এন্ড্রয়েড অ্যাপ যেমন Sportzfy, HD Streamz এ খেলাটি দেখা যাবে।
যেভাবে শুরু হয়েছিল মেসির আন্তর্জাতিক অধ্যায়
জাতীয় দলের হয়ে ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমে কয়েক সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি। পরের বছর ক্রোয়েশিয়ার বিপক্ষে করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। এরপরই শুরু হয় আন্তর্জাতিক ফুটবলে মেসির রাজত্ব।
২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি। বিশ্বকাপে ২০০৬ সালে অভিষেকের পর ২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন এবং জেতেন গোল্ডেন বল। তবে সেবার শিরোপা অধরাই থেকে যায়।
অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান মেসি। এর আগে তিনি জিতেছেন কোপা আমেরিকা ও লা ফিনালিসিমা।
২০২৬ সালে স্পেনের কাছে স্বপ্নভঙ্গের পর জাতীয় দলের জার্সিতে নিজের শেষ অধ্যায়ের ইঙ্গিত দেন মেসি। এবার বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অধ্যায়ই শেষ হতে যাচ্ছে।
এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি। তার অ্যাসিস্ট ৬৮টি। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে গোলে তার অবদান ১৯৩টিতে।



