খেলাধুলাফুটবল

কিলিয়ান এমবাপ্পেকে খুনের হুমকি

পিএসজি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এক শিশুকে অনলাইনে নিগ্রহের প্রতিবাদ জানিয়ে গত সোমবার টুইট করেন তিনি। এরপরই তাকে খুনের হুমকি দেয়া হয়। 

ফ্রান্সের বন্ডিতে বেড়ে ওঠেন এমবাপ্পে। সেই শহরে তার একটি বিশাল ভাস্কর্য রয়েছে। তাতে গ্রাফিতি এঁকে তাকে হুমকিদাতা লিখেছেন, ‘এমবাপ্পে, আপনার সময় ঘনিয়ে এসেছে!’

সম্প্রতি এমবাপ্পের প্রতি ভালোবাসা জানিয়ে সামাজিকমাধ্যমে ভিডিও ছাড়ে কামিলে নামের এক মেয়েশিশু। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত সে।

ভিডিওতে নিজের প্রিয় ক্লাব পিএসজিতে এমবাপ্পেকে থেকে যাওয়ার অনুরোধ করে মেয়েটি। সে বলে, ‘আমার মতো আপনাকে ভালোবাসার লাখো ভক্ত আছে প্যারিস ও ফ্রান্সে। অনুগ্রহ করে পিএসজি ছাড়বেন না। আরও অনেক দিন আমাদের স্বপ্ন দেখান আপনি। আশা করি, ক্লাব ও জাতীয় দলে দারুণ বছর কাটাবেন।’

তবে মেয়েটির এ ধরনের কথাবার্তা অনেকের পছন্দ হয়নি। স্বভাবতই এ নিয়ে কটুক্তি করেন তারা। বিষয়টি দৃষ্টি এড়ায়নি এমবাপ্পেরও। 

টুইটবার্তয়ি তিনি লেখেন, ‘ছোট্ট কামিলে, তোমাকে নববর্ষের শুভেচ্ছা। যেভাবে সংগ্রাম করছো, করে যাও। তুমি আমাদের অনেক শিক্ষা দিয়েছো। তোমার প্রতি এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। আমরা তলানিতে গিয়ে ঠেকছি। আমাদের বিবেক জাগ্রত হোক।’

এরপরই এমবাপ্পের ওপর হামলে পড়ে কটুক্তিকারীরা। সোশ্যাল সাইটে যে যার মতো করে তাকে ধুয়ে দেন। এছাড়া তার ভাস্কর্যে হত্যার হুমকি সংবলিত বার্তা লিখে যান একজন। 

এই বিভাগের অন্য খবর

Back to top button