খেলাধুলাফুটবল

মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন বার্সেলোনা

লিওনেল মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন বার্সেলোনা। তবে আর্জেন্টাইন সুপার স্টারকে পুনরায় চুক্তিবদ্ধ করানোর কথা অস্বীকার করেছে তার সাবেক ক্লাব। পুনর্গঠিত ক্যাম্প ন্যুর উদ্বোধনী অনুষ্ঠানে মেসিকে আমন্ত্রণ করেছেন বার্সেলোনা।

বার্সেলোনা ছেড়ে নাটকীয়ভাবে পিএসজি’তে পাড়ি জমান মেসি। বিদায় অনুষ্ঠানে চোখের জল মুছতে হয় মেসিকে। আর্থিক সংকটে পড়ার কারণে মেসিকে পুনরায় দলভুক্ত করতে ব্যর্থ হয়েছিল কাতালান জায়ান্টরা। ফলে ফ্রি ট্রান্সফার ফিতে ক্লাব ছাড়েন তিনি।

বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে পিএসজিতে যোগ দিলেও সেখানে ফর্ম ফিরে পেতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে ৩৪ বছর বয়সী মেসিকে। তার রোমঞ্চকর প্রত্যাবর্তন নিয়ে গোপনে আলোচনার কথা শুনা গেলেও বার্সার সভাপতি জোয়ান লাপোর্তার ভাষ্য ‘এটি তার নিজের বাড়ি’।

লাপোর্তা নিশ্চিত করেছেন যে, ক্যাম্প ন্যুর সংস্কার কাজ শেষ হবার পর উদ্বোধনী অনুষ্ঠানে মেসির উপস্থিতি চান তিনি।

তবে ক্লাবে তার পুনরায় যোগ দেয়ার কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ওই শীর্ষ কর্তা।

এই বিভাগের অন্য খবর

Back to top button