তথ্য ও প্রযুক্তি

১২ ডিসেম্বর টেলিটকের পরীক্ষামূলক ফাইভজি চালু

আগামী ১২ ডিসেম্বর থেকে দেশে পরীক্ষামূলকভাবে ফাইভজি চালু করবে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল টেলিকম অপারেটর টেলিটক। শনিবার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিখাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির সঙ্গে এক কর্মশালায় এ তথ্য দেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহাব উদ্দিন।

রাজধানীর গুলশান-১ এ বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ ভবনে টেলিটকের ফাইভজি চালুর প্রস্তুতির বিষয়ে আয়োজিত এ কর্মশালায় আরও বক্তব্য দেন টেলিটকের মহাবব্যস্থাপক (সেলস অ্যান্ড ডিসট্রিবিউশন) প্রকৌশলী এসকে ওয়াহিদুজ্জামান, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী এবং সাধারণ সম্পাদক সমীর কুমার দে।

টেলিটকের চলমান কার্যক্রম এবং ফাইভজির প্রস্তুতির বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন টেলিটকের কোম্পানি সচিব তারঘীবুল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) রেজাউল করিম রিজভী।

এই বিভাগের অন্য খবর

Back to top button