আবহাওয়া
আরো দুই দিন বৃষ্টি থাকতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। সাগর উত্তাল থাকায় বহাল রাখা হয়েছে সতর্ক সংকেত। বৃষ্টিপাত থাকতে পারে আরো দুই দিন। বায়ু চাপের তারতম্যের আধিক্য থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। গত কয়েক দিনের ভ্যাপসা গরম কমে গেছে। আগামী দুই-তিন দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তর।
সাগর ও নদী তীরবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের আধিক্যের পার্থক্য রয়েছে। আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।



