উত্তরাঞ্চল
প্রধান খবর

উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন নিয়ে সেমিনার, অংশ নিলেন তিন মন্ত্রী ও সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের পাঁচ জেলা-বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হয়েছে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বক্তারা উত্তরাঞ্চলের পাঁচ জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, কৃষিভিত্তিক অর্থনীতির আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ ও জ্বালানি সুবিধার সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, উত্তরাঞ্চলের টেকসই উন্নয়নের জন্য স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে অঞ্চলভিত্তিক বৈষম্য কমিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সেমিনারে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা উত্তরাঞ্চলের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সম্ভাবনাময় খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় উঠে আসে, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন, যোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদ উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে উত্তরাঞ্চলের এই পাঁচ জেলা জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button