আন্তর্জাতিক খবর
প্রধান খবর

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশটিতে গত কয়েকদিন ধরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে আন্দোলন চলছিল।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) শুক্রবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেয়। একই সঙ্গে সরকারের কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় তারা।

ছবি: রয়টার্স

এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। তবে তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে কি না কিংবা নতুন শিক্ষামন্ত্রী হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে-এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এই বিভাগের অন্য খবর

Back to top button