বগুড়া জেলা

বগুড়ায় আইফোন বদলে চুরির চেষ্টা, ডিবির অভিযানে আটক ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার টিএমএসএস মোবাইল মার্কেটে আসল আইফোনের পরিবর্তে নকল আইফোন বদলে চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আসল iPhone 17 Pro Max এবং তিনটি নকল iPhone 17 Pro Max উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নিউ সিঙ্গাপুর টেলিকমের স্বত্বাধিকারী মো. রনি মাহমুদ (৩৫) বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, একই দিন সন্ধ্যায় বগুড়া শহরের টিএমএসএস মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত নিউ সিঙ্গাপুর টেলিকমে মো. সাব্বির হোসেন (২৬) নামে এক ব্যক্তি iPhone 17 Pro Max কেনার আগ্রহ প্রকাশ করেন। দোকানের বিক্রয়কর্মী তাকে একটি ব্যবহৃত সিলভার রঙের আসল ফোন দেখার জন্য দিলে তিনি কৌশলে সেটি বদলে একটি নকল iPhone 17 Pro Max রেখে চুরির চেষ্টা করেন। তবে বিষয়টি বিক্রয়কর্মীর নজরে পড়ে গেলে সঙ্গে সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে আটক করে। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম এলাকার নগরকসবা গ্রামের বাসিন্দা।

পরে তার কাছ থেকে একটি কমলা রঙের আসল iPhone 17 Pro Max উদ্ধার করা হয়। এছাড়া তার কাঁধে থাকা নেভি ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে আইএমইআই ও সিমবিহীন তিনটি সিলভার রঙের নকল iPhone 17 Pro Max, যেগুলোর ডিসপ্লে ভাঙা ছিল, এবং একটি সাদা রঙের iPhone 17 Pro Max-এর নকল বক্স জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button