করোনা আপডেটপ্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় একদিনে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্তের হার কমছে। গত ২৪ ঘণ্টায় ৩৪৩টি নমুনা পরীক্ষায় ৪৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এসময়ে সুস্থ হয়েছে ৯৭ জন এবং মৃত্যুবরণ করেছে আরও ৩ জন।
বুধবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন।
প্রাণ হারানোদের মধ্যে বগুড়া সদরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মোহাম্মাদ আলী হাসপাতালে ১ জন মারা গেছেন। বগুড়ার বাইরের জেলার ২জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল মারা গেছেন ৩ জন।
নতুন আক্রান্ত ৪৮জনের মধ্যে সদরে ৩০, শাজাহানপুরের ৭, কাহালুতে ৫, সারিয়াকান্দি ২, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, ধুনট ও শেরপুরে একজন করে।
এই ৫৮ জনসহ মোট ৬৩৭ জন করোনা আক্রান্ত রোগী বগুড়ায় চিকিৎসাধীন রয়েছেন।
