ঘোষণা হলো একুশে পদক-২০২৬-এর চূড়ান্ত তালিকা, পাচ্ছেন আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬-এর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা পাচ্ছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাহিত্য, সংগীত, চলচ্চিত্র, শিক্ষা, সাংবাদিকতা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মনোনীতদের এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
একুশে পদক-২০২৬ প্রাপ্তদের তালিকা
- চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা
- অধ্যাপক আবদুস সাত্তার
- কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু
- মেরিনা তাবাশ্যুম
- ইসলাম উদ্দিন পালাকার
- সাংবাদিক শফিক রেহমান
- অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
- তেজশ হালদার যশ
- অর্থী আহমেদ
- ব্যান্ড সংগীতে অবদানের জন্য ওয়ারফেজ
প্রতি বছর ভাষা আন্দোলনের চেতনা ও জাতির গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক প্রদান করা হয়। এ বছরও সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা ব্যক্তিত্বদের এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: বণিক বার্তা



