আন্তর্জাতিক খবরকরোনা আপডেট
বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ১১ লাখ ছেড়েছে

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৩৬ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৩৩৫ জনের।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬৩২ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৯ লাখ ১০ হাজার ৮৭৫ জন।