বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২ জন মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন- খোরশেদ আলম (৬০) বাড়ি বগুড়ার নুনগোলা ইউনিয়নে। অপরজন কাহালু উপজেলার মঈন উদ্দিন (৮০)। এদের মধ্যে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোরশেদ এবং মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈন উদ্দিন।
এছাড়াও বগুড়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন। সুস্থ হয়েছেন ২৪ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৯ টি নমুনার মধ্যে ৯ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে হাসপাতালের ৬ টি নমুনার মধ্যে ৪ জন করোনা পজিটিভ হয়েছেন। সর্বমোট নমুনা পরীক্ষা হয় ১০৫ টি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন ১২ জন করোনা আক্রান্তদের মধ্যে ৯ জন বগুড়া সদরের , ২ জন আদমদিঘী উপজেলার এবং বাকি ১ জন শেরপুর উপজেলার বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২২৯১ জন, সুস্থ হয়েছেন ১১৭০৫ জন এবং মোট মৃত্যু ৩১৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ২৭০ জন।
