আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক সোহান পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসনা জাহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া ও শিক্ষক নূরুল হুদা প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় কন্যাশিশুদের অধিকার, সুরক্ষা ও তাদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button