বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় বাস কাউন্টার কর্মচারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় একটি মেস থেকে আবু বক্কর শাহীন (২৬) নামে এক বাস কাউন্টার কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ডা. মো: তবিবুর রহমানের মেসের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা: আতিকা তাসনিম সামিহা থানায় অভিযোগ দায়ের করেছেন।

নিহত আবু বক্কর শাহীন কক্সবাজার জেলার পেকুয়া থানার পেকুয়া এলাকার মো: আবু সৈয়দের ছেলে। তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া বাস টার্মিনালে নাফিয়া এন্টারপ্রাইজ বাস সার্ভিসের কাউন্টারে কর্মরত ছিলেন। তিনি সূত্রাপুর এলাকায় ডা. মো: তবিবুর রহমানের মেসে ভাড়া থাকতেন।

অভিযোগ জানাগেছে, প্রায় এক বছর আগে আবু বক্কর শাহীনের সঙ্গে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার মো: আমিনুল ইসলামের মেয়ে আতিকা তাসনিম সামিহার বিয়ে হয়। সামিহা বিয়াম মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বিয়ের পরও তিনি বাবার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।

সামিহা জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে স্বামীর সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। সোমবার সকাল ১০টার পর থেকে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরে দুপুর আনুমানিক পৌণে ১টার দিকে সামিহা স্বামীর ভাড়া বাসায় গিয়ে দেখেন, তাঁর থাকার কক্ষের দরজা ও জানালা ভেতর থেকে আটকানো। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের মেঝেতে স্বামীকে চিৎ অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

সামিহা আরও জানান, রোববার দিবাগত রাত ১টার পর থেকে সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের মধ্যে কোনো একসময় অজ্ঞাত কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, আবু বক্কর শাহীনের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হতে পারে। ময়না তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা জাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button