
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪২১ জন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকায় একজন এবং সিলেটে একজন মারা গেছেন।
এদিকে, চলতি বছরে হাম ও হামের উপসর্গে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে।
তথ্যসূত্র: যমুনা টিভি
