আদমদিঘী উপজেলা
সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পাথরের মূর্তি উদ্ধার

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি ১৮ গ্রাম ওজনের পাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য জানান।
তিনি জানান, সান্তাহার স্টেশনে পুলিশের চলমান অভিযানের সময় বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ৩ নম্বর প্ল্যাটফর্মের বটগাছতলায় পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে পাঁচ কেজি ১৮ গ্রাম ওজনের পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়।