আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় ০৪ বছর বয়সী কন্যা শিশু ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত জাহিদুল উপজেলার সান্তাহার ইউনিয়ন সান্দিড়া গ্রামের মজনু হকের ছেলে।

শিশুর পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জনৈকের সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা নিজ বাড়ি থেকে পাশের একটি বাড়িতে টিভি দেখতে যাচ্ছিলো। এসময় শিশুটিকে দেখতে পেয়ে কোন প্রলোভন দেখিয়ে মজনুর ছেলে জাহিদুল তার বাড়ির টিউবওয়েল পাড়ে নিয়ে গিয়ে মুখ চেপেধরে ধর্ষণ করে। কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার মা-বাবাকে বলছিল জাহিদুল আমকে মারছে। তখন শিশুটির মা-বাবা বিষয়টি বুঝতে পেরে দ্রুত আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তারি পরিক্ষার সরঞ্জাম না থাকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে নেওয়া হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওইদিন দিবাগত-রাত ২ টায় জাহিদুলকে গ্রেফতার করে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ওই শিশু কন্যার বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, দায়েরকৃত মামলায় জাহিদুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button