আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় হোটেল ও প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জানাগেছে, গ্রামীণ ফুডস কনফেকশনারিকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ টাকা, স্টার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button