বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বালুসহ সরঞ্জাম জব্দ

সানোয়ার হোসাইন (আদমদীঘি): বগুড়ার আদমদীঘিতে নাগরনদে শ্যালো চালিত চালিত ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় বালু উত্তোলন করার ড্রেজার মেশিন, উত্তোলনকৃত বালু ও সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার বেলা ১১ টা থেকে প্রায় ৫ ঘন্টা ব্যাপি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মাহবুবা হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের উপড় দিয়ে বয়ে যাওয়া নাগরনদের তলদেশ থেকে কতিপয় ব্যক্তি সরকারি নির্দেশ অমান্য করে দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কেটে বাঁধের ক্ষতিসাধন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে নাগরনদের বিভিন্ন পয়েন্টে অভিযান চলে। অভিযানে একটি শ্যলো চালিত ড্রেজার মেশিন, বিভিন্ন যন্ত্রাংশ ও ২ হাজার ৫০০ সেফটি উত্তোলনকৃত বালু জব্দ করা হয়। অভিযান টের পেয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনকারি দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক বিষয়টি নিশ্চিত করেন।
এসএ



