আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ২৭ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী

সানোয়ার হোসাইন (আদমদীঘি): বগুড়ার আদমদীঘির তালসন গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী (১৭) অপহরণের দীর্ঘ ২৭ দিনেও উদ্ধার হয়নি। শংকিত হয়ে পড়েছেন অভিভাবকরা।


জানা গেছে, বগুড়ার আদমদীঘির তালসন গ্রামের ওই ছাত্রী (১৭) এর সাথে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে বিপ্লব ওরফে রাজু (২৫) নামের এক যুবকের মোবাইল ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। গত ১৩ এপ্রিল সকাল ৯টায় কলেজ ছাত্রী বাড়ি হতে কলেজের উদ্যেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

পরবর্তিতে ছাত্রীর পরিবার জানতে পারেন ওইদিন বেলা সাড়ে ১১টায় তালশন গ্রামের মোড় হতে বিপ্লব ওরফে রাজু নামের ওই যুবকসহ অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জন মিলে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে আদমদীঘি থানায় বিপ্লবকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও অপহৃত ছাত্রীকে উদ্ধার কিংবা অপহরণকারিকে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্তকারি আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, অপহৃত ছাত্রী উদ্ধারে তৎপরতা চলছে। অল্প সময়ে উদ্ধার ও অপহরণকারিকে গ্রেফতার করা সম্ভব হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button