আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক জনের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষের (৫০) মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৭ টার দিকে আদমদীঘি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, লালমনিহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার ডান হাত, কোমড় ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এখনও তার নাম পরিচয় জানা যায়নি।



