
কক্সবাজার থেকে প্রায় ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগর এলাকায় ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট VolcanoDiscovery জানিয়েছে, এটি ছিল অগভীর ভূমিকম্প এবং ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এছাড়া স্থানীয়ভাবে কেউ ভূমিকম্পটি অনুভব করেছেন বলেও কোনো তথ্য মেলেনি।
তথ্যসূত্র: ইত্তেফাক



