সারাদেশ
প্রধান খবর

ঢাকার বাইরেও কয়েক জেলা ও নগরীতে চালু ‘ফুয়েল পাস’ অ্যাপ

মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের কার্যক্রম ঢাকা ছাড়াও আরও কয়েকটি জেলা ও নগরীতে উন্মুক্ত করা হয়েছে।

শনিবার জ্বালানি মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে।

পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

তথ্যসূত্র: দি ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button