
বগুড়ার জলেশ্বরীতলায় নতুন আউটলেটে বিশেষ মূল্যছাড় ও নানা অফার নিয়ে শুরু হয়েছে দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর ‘বগুড়া উৎসব’। ৯ অক্টোবর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
শহরের জলেশ্বরীতলার শহীদ আবদুল জব্বার রোডে অবস্থিত স্বপ্নের নতুন আউটলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা খাবার, গৃহস্থালি সামগ্রী ও প্রসাধনপণ্যে বিভিন্ন ছাড় দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নির্দিষ্ট ব্র্যান্ডের গুঁড়া দুধে সর্বোচ্চ ১৪০ টাকা, সরিষার তেলে ৮০ টাকা এবং চিনিগুঁড়া চালের প্রতি কেজিতে ২০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। নির্দিষ্ট প্যাকেটের নাজিরশাইল ও মিনিকেট চালে ৬০ টাকা পর্যন্ত এবং লবণে ৫ টাকা ছাড় দেওয়া হচ্ছে। মসলা পণ্যেও রয়েছে ১৫ টাকা পর্যন্ত ছাড়।
তাজা খাবার ও কৃষিপণ্যের মধ্যে প্রতি কেজি গরুর মাংস ৭২০ টাকা, মাল্টা ৩৯৯ টাকা এবং প্রতিটি লাউ ২৯ টাকায় বিক্রির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ইলেকট্রিক কেটলি ৭৭৫ টাকা, ব্লেন্ডার ১ হাজার ৪৮০ টাকা, বেডশিট ৪৫০ টাকা, স্ট্যান্ডার্ড কমফোর্টার ১ হাজার ৫৯০ টাকা এবং প্রিমিয়াম কমফোর্টার ২ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এসিআই স্পেশাল ফ্যানে ৮০০ টাকা এবং নির্দিষ্ট ক্রোকারিজ ও গৃহস্থালি পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে।
নির্দিষ্ট ব্র্যান্ডের শ্যাম্পুতে ৪০০ টাকা পর্যন্ত, আইসক্রিমে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড় এবং কিছু প্রসাধনসামগ্রী ও মশার কয়েলে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারও থাকছে।
নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস মো. আব্দুল্লাহ আল মাহবুব, রিজিওনাল ম্যানেজার অব অপারেশনস মো. আবু মুসা আল-তারিক এবং প্রজেক্ট ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার মুহাম্মদ আলী।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় গ্রাহকদের সাশ্রয়ী দামে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ করে দিতে এ আয়োজন করা হয়েছে। অফারগুলো ২২ অক্টোবর পর্যন্ত চলবে।



