সারাদেশ
প্রধান খবর

মাদক ব্যবসায়ীকে ছাড়াতে থানায় গিয়ে হেফাজতে বিএনপি-জামায়াতের ৫ নেতা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রবিউল ইসলাম (৩৩) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে ছাড়িয়ে নিতে থানায় যান বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা। পরে পুলিশ তাদেরকেই থানা হেফাজতে নেয়।

শনিবার (৯ মে) রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। রোববার (১০ মে) সকালেও তারা থানা হেফাজতে ছিলেন।

আটক মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে।

থানা হেফাজতে নেওয়া পাঁচজন হলেন- সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা এনামুল হক (৪৫), জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), সুজন আলী (৩৩), শফিকুল ইসলাম (২৫) এবং সাইদুল ইসলাম (৩৯)। তাদের সবাই নওদা আজমপুর এলাকার বাসিন্দা।

শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মিরপুর এলাকায় মাদক নির্মূলে কঠোরভাবে কাজ করছে পুলিশ। শনিবার রবিউল ইসলাম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি বলেন, রাতে বিএনপি ও জামায়াত নেতা পরিচয়ে পাঁচজন থানায় এসে রবিউল ইসলামকে ছাড়িয়ে নিতে তদবির করেন। মাদক ব্যবসায়ীর পক্ষে তদবির করায় জামায়াতের চারজন ও বিএনপির একজন নেতাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button