সারাদেশ
প্রধান খবর

ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থতার ঘটনায় তদন্ত কমিটি গঠন

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়-এ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্ত, মতামত ও সুপারিশ প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসান মোহাম্মদ শোয়াইব স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কাবেরী শাহ।

কমিটির অন্য সদস্যরা হলেন-

  • ড. মো. জাহিদুল ইসলাম
  • ড. মো. আতাউর রহমান
  • জামাল উদ্দিন
  • মো. সোলাইমান হোসেন

কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে ইউএনও বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্য ড. মো. জাহিদুল ইসলাম জানান, তিনি ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে কমিটি গঠনের চিঠি পেয়েছেন এবং শিগগিরই তদন্ত কাজ শুরু হবে।

উল্লেখ্য, বুধবার দুপুরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় অর্ধশত ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ৫৬ জন ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় এবং অনেকে বহির্বিভাগেও চিকিৎসা নেয়।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button