প্রধান খবরসারাদেশ

৫৪ বছর বয়সে ৪.১১ পেয়ে এসএসসি পাশ করলেন হান্নান

ইচ্ছা থাকলে বয়স কোন ব্যাপার না তা প্রমান করে দিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের মৃত্যু মুন্জুরের ছেলে আব্দুল হান্নান (৫৪)।

তিনি এবার তেলকুপি জামিলা স্বরনি ভোকেশনাল স্কুল থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন এবং কৃতিত্বের সাথে ৪.১১ পয়েন্ট পেয়ে পাশ করেছেন।

আব্দুল হান্নান বলেন, শিক্ষা গ্রহন করতে বয়স বাধা হতে পারেনা ইচ্ছা থাকলে সবই সম্ভব। তিনি এসএসসি তে পাশ করায় এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এমনকি তার আত্মীয় স্বজনরা তাকে ধন্যবাদ জানিয়ে, তার জন্য দোয়া করেছে যেন সে সামনে আরো ভালো কিছু করতে পারে। এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তাকে ঘিরে আনন্দে বিমোহিত।

এছাড়া তিনি সকলের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে,তাই আপনাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠান।

এই বিভাগের অন্য খবর

Back to top button