আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল ৪ জনের

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়াচৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী বিআরটিসি ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৮৪ ও ফেনিগামী সিএনজি অটোরিকশা কুমিল্লা থ ১১-৫৬৯৩ কালিয়াচৌঁ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।
খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন। লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।



