সারাদেশ
সড়ক দুর্ঘটনায় ছেলের পা হারানোর খবর শুনেই মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের খড়গপুরে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ছেলের পা হারানোর খবর পেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন মা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট-সোনা মসজিদ মহাসড়কের খড়গপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া গ্রামের ইসরাইলের ছেলে আ. মতিন, মো. সজিব ও শাহবাজপুর ইউনিয়নের পাড় দিলালপুর গ্রামের ঝান্নু আলীর ছেলে মো. সুমন (২৪)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আ. মতিন, সুমন ও মো. সজিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
