সারাদেশ

নাটোরে ৫ পা ও ২ লেজযুক্ত গরুর সন্ধান

নাটোরের এক ফার্মে পাঁচ পা ও দুটি লেজযুক্ত গরুর সন্ধান পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়লে আশ্চর্যজনক গরুটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ এসে ভিড় করছেন। 

ডিমল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী গরুটি আড়াই লাখ টাকায় ক্রয় করে তার ফার্মে নিয়ে আসেন।

দেখা যায়, গরুটির পঞ্চম পা পেটের সাথে ঝুলছে এবং দ্বিতীয় লেজটিও খুব ছোট আকারের।

ডিমল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী জানান, তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ব্যতিক্রমি কোন গরু তিনি তার খামারে পালন করবেন। সেই ইচ্ছে থেকেই তিনি বিভিন্ন স্থানে গরুর খোঁজ করতেন। এরই এক পর্যায়ে সাতক্ষীরার ভারতীয় সীমান্তে এমন গরুর সন্ধান পান। পরে সেখানে গিয়ে আড়াই লাখ টাকা দিয়ে গরুটি কিনে আনেন তিনি। 

দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন গরুটি সুস্থ্য রয়েছে। তার ফার্মেই গরুটি লালন-পালন করবেন বলে জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button