সারাদেশ

একসাথে ৪ সন্তান জন্ম: একজনের মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে চার সন্তানের জন্ম গ্রহণের ১৬ ঘন্টা পর তাদের মধ্যে ছেলে সন্তানটি মারা গেছে।

বুধবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় ছেলে সন্তানটি মারা যায়। বাকি ৩ মেয়ে সন্তানের অবস্থাও আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসক।

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই ৪ সন্তানের জন্ম নেয়।

ছেলে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিকা মজুমদার বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে শিশুটি মারা গেছে। তার ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রাম। বাকি শিশুদেরও ওজন কম। শিশুগুলোকে অক্সিজেন দেয়া হচ্ছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে কিন্তু শঙ্কামুক্ত নয়।

এদিকে ওই শিশুদের বাবা মনিরুজ্জামান বাধন বলেন, কাল সন্তান গুলো জন্ম নেয়ার পর আমরা অনেক আনন্দিত হই। কিন্তু আজ ছেলে সন্তানটি মারা গেল। তার জন্য সবাই দোয়া করবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button