সারাদেশ

সিংড়ায় যুবলীগের আয়োজনে ইফতার বিতরণ

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় আওয়ামী যুবলীগের আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সিংড়া পৌর যুবলীগের আয়োজনে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় দুই শতাধিক পথচারী, নিম্ন আয়ের মানুষ, সিএনজি চালকের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস।

যুবলীগের পক্ষ থেকে ইফতার পেয়ে খুশি লোকজন। তারা যুবলীগের এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, পৌর সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু, যুবলীগ নেতা রাশেদ-উল-হক সোহাগ, জনি হাসান লাবু, জুবায়ের আহমেদ জয়,পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম তপন প্রমুখ সহ আরো অনেকেই।

সিংড়া পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার বলেন, রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত ফজিলতের মাস। তাই আমরা নিজেদের খাবার থেকে কিছুটা খাবার অসহায় মানুষের জন্য বিলিয়ে দিলে তাহারা উপকৃত হবে বলে মনে করি। আওয়ামী লীগ সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে ও আগামীতেও থাকবে বলে আশা করি।

এই বিভাগের অন্য খবর

Back to top button