আইন ও অপরাধসারাদেশ

বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ: শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

রংপুরে দেলোয়ার হোসেন নামে এক শিক্ষক বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) রাতে তাজহাট থানায় ওই মামলা দায়ের করেন নগরির ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। অভিযুক্ত ওই শিক্ষক নগরির সিটি কলেজের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক।

সোমবার (১১ এপ্রিল) সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় জানা যায়, গত ৮ এপ্রিল ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমড়ার ছবিসহ পোস্ট করেন দেলোয়ার হোসেন। ক্যাপশনে লিখেন, এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি। ওই শিক্ষকের এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ব্যাপক সমালোচনার মুখে পরে পরবর্তীতে ওই পোস্টটি ফেসবুক থেকে মুছে দেন শিক্ষক দেলোয়ার হোসেন।

ইমরান বলেন, দেলোয়ার হোসেনের ব্যাঙ্গাত্মক ফেসবুক পোস্টের মাধ্যমে বর্তমান সরকার, জনগণ, আওয়ামী লীগসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্মানহানি ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের মাতৃতূল্য নেত্রী। তার বিরুদ্ধে এই কটুক্তি করায় আমি দেশকে নিয়ে ষড়যন্ত্রকারী শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button