সারাদেশ

সিংড়ায় তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছেন ৩৬০ টি পরিবার

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ৩৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এবারের ঈদ পালন করবে নতুন ঘরে। ২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে তৃতীয় পর্যায়ের এই ঘর নির্মাণ সম্প্রতি শেষ হয়েছে।

আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনলাইনে যুক্ত হয়ে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

রবিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও এমএম সামিরুল ইসলাম এক প্রেস বিফ্রিং-এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলআমিন সরকার, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button