ট্রাক-অটোরিকশা-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য। আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন, পাংশা পুইজোরের বসির উদ্দিন মিয়ার ছেলে অটোরিকশার চালক নাসির (৩২), একই এলাকার মোতালেব মন্ডলের মেয়ে মরিয়ম (৪০), স্ত্রী মসিরন বিবি ( ৬০), নাতি ইউসুফ আলী (৫), নয়ন (৮) ও নাতনি শিলা।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি হয় রাজবাড়ীগামী অটোরিকশা ও একটি প্রাইভেটকারের।
এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি।
রাজবাড়ী সদর ফায়ার স্টেশন কর্মকর্তা সরাজ মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পর তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানতে পরেছেন নিহতরা সবাই অটোরিকশায় ছিলেন।
এসএ



