সারাদেশ

শোক দিবসের পতাকা টানাতে গিয়ে ২ ভাই নিহত

কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই মারা গেছেন। 

সোমবার (১৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ইটনা সদর ইউনিয়নের নগরহাটি গ্রামের নেপাল কর্মকারের দুই ছেলে বিজয় কর্মকার ও হৃদয় কর্মকার।

স্থানীয়রা জানান, স্টিলের পাইপে পতাকা টানানোর সময় সে পাইপ মূল তারে লেগে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। 

ইটনা বাজারে নিজের দোকানে বিজয় কর্মকার শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার বড় ভাই হৃদয় কর্মকার ছোট ভাইকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পুলিশ জানান, দ্রুত তাদেরকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এই বিভাগের অন্য খবর

Back to top button