সারাদেশ

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ-আ’লীগ ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় দুই শতাধিক আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়। এ সংঘর্ষ টানা তিন ঘণ্টাব্যাপী চলে।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, আগে থেকে বিএনপির আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিলো না। মিছিল নিয়ে পৌর বাজারের দিকে তারা আসতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কিছু পয়েন্টে সংঘর্ষ চলছে।

এ বিষয়ে পাকুন্দিয়া পৌর ছাত্রদল নেতা জানান, সংঘর্ষের ঘটনায় আমিসহ আমাদের দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button