সারাদেশ

“বউ-শাশুড়ির জ্বালায় আমি বাধ্য হলাম’ ফেসবুকে লিখে আত্মহত্যা

সাতক্ষীরার পাটকেলঘাটায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মশিয়ার মোড়াল নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত মশিয়ার মোড়ল (২৫) পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মিজান মোড়লের ছেলে। তিনি সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের গেটম্যান হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

মৃত্যুর আগে ফেসবুক স্ট্যাটাসে মশিয়ার লেখেন, যার টাকা নেই তার কেউ নেই। বউ আর শাশুড়ির জ্বালায় আমি বাধ্য হলাম। ছেলের মুখটা দেখা হলো না।

জানা যায়, দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছে স্বামী-স্ত্রীর মধ্যে। কিছু দিন আগে দুই বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে স্ত্রী বাবার বাড়ি পার্শ্ববর্তী তৈলকুপি গ্রামে চলে যায়। এরপর স্ত্রী থানায় অভিযোগ দেয়। সোমবার বিকেলে বাড়িতে পুলিশ এসে মশিয়ার মোড়লকে আজ থানায় হাজির হতে নির্দেশ দেয়। এ ঘটনার পর আজ ভোরে সে ফাঁস নেয়।

পুলিশ জানান, অভিযোগ নিয়ে আমার কাছে কেউ আসেনি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button