সারাদেশ
টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত হয়ছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী ফাতেমা (১৯) ও তার দুই মাসের ছেলে আসওয়াত।
জানা গেছে, একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি নাম্বারবিহীন মিনি ট্রাক (ডাম্পার)। এতে আহত ৫ জনকে উখিয়ার পালংখালী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে মা-ছেলের মৃত্যু হয়।
পুলিশ জানান, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত যানবাহন ২টি জব্দ করা হয়েছে।
