জাতীয়
প্রধান খবর

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১.৭২ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পেনশনারের মৃত্যুর পর তার নমিনি ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন সুবিধা পাবেন। এছাড়া ন্যূনতম পাঁচ বছর চাঁদা জমা দেওয়ার পর বিশেষ পরিস্থিতিতে অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।

এদিকে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা-এই চারটি স্কিমের শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button