বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ১০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরের বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ মো. রক্সি শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার দুপুরে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি জানিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


রক্সি শেখ বগুড়া সদর উপজেলার এরুলিয়া শিল্কিবান্ধা পাথারবাড়ী এলাকার মৃত গোলজার শেখের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে একটি দল বনানী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১১টার দিকে বিসমিল্লাহ দই ঘরের সামনে পাকা রাস্তার ওপর থেকে রক্সি শেখকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে চালান করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button