বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ‘সারাবেলা লাচ্ছা সেমাই’ কারখানায় অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

বগুড়ায় র‌্যাব-১২ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে “সারাবেলা লাচ্ছা সেমাই” নামের একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে বগুড়া সদর থানার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ক্ষতিকর রঙ মিশিয়ে লাচ্ছা সেমাই উৎপাদনের দায়ে কারখানার মালিক নাদিরা সুলতানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উৎপাদন কাজে ব্যবহৃত ৬০ কেজি অস্বাস্থ্যকর তেল এবং প্রায় ৯০ মন ক্ষতিকর রঙ মিশ্রিত লাচ্ছা সেমাই জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button