বগুড়া জেলা
প্রধান খবর

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন মীর শাহে আলমের ছেলে সীমান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত।

সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে ব্যবসায়িক ব্যস্ততার কারণে দায়িত্ব পালন সম্ভব নয় বলে উল্লেখ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত।

তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র। রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন।

পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেন, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। ফলে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

তিনি আরও বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচনের আগেই পরিচালক পদে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন মীর শাকরুল আলম সীমান্ত। নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button