বগুড়া জেলা
প্রধান খবর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেল বগুড়ার পাঁচ ক্রিকেটার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের চ্যালেঞ্জ সিরিজে সুযোগ পেয়েছেন বগুড়ার পাঁচজন তরুণ ক্রিকেটার। তারা সবাই বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির শিক্ষার্থী।

সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন-

১. আফ্রিদি তারিক
২. সাবিত আনাম নিরব
৩. আল সামি
৪. তাহমিদ হাসান
৫. রিয়াজুল ইসলাম

তরুণ এই ক্রিকেটারদের এমন অর্জনে আনন্দিত বগুড়ার ক্রীড়াঙ্গন। স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, এই সাফল্য বগুড়ার ক্রিকেটের জন্য গর্বের এবং ভবিষ্যতে জাতীয় দলে আরও প্রতিভাবান ক্রিকেটার উঠে আসতে এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

একই সঙ্গে বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির কোচ ও সংশ্লিষ্টদের পরিশ্রমও প্রশংসিত হচ্ছে। তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যার ফলেই জেলার ক্রিকেটে ইতিবাচক সাফল্য আসছে বলে মনে করছেন ক্রীড়ামোদীরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button