বগুড়া জেলা
প্রধান খবর

অজ্ঞান করে টাকা-মোবাইল চুরি: বগুড়া থেকে দুইজন গ্রেফতার

বগুড়ায় পৃথক অভিযানে অজ্ঞান করে টাকা ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

র‌্যাব জানায়, সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের করা একটি মামলার তদন্তে নেমে তারা প্রথমে বগুড়া শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের সামনে থেকে মেহেদী হাসান সৌরভ (২০) নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিডালি রাজা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে উজাম মিয়া (৩৪) নামে আরও একজনকে আটক করা হয়।

অজ্ঞান করার ঔষধ

মামলার এজাহার অনুযায়ী, কুষ্টিয়াগামী এক যাত্রীকে অজ্ঞান করে তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত উজাম মিয়ার কাছ থেকে যাত্রী ও পথচারীদের অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ওষুধের সংমিশ্রণে তৈরি তিনটি পুরিয়া উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button