
মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জুয়েল রানা ওরফে জুয়েলকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৭ জুন) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ সিপিএসসি বগুড়া ও র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, জুয়েল রানা বগুড়া সদর থানার মামলা নং-৮০, তারিখ ২০ জুন ২০১৬, জিআর-৬২৯/১৬, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)/৯(ক) ধারার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি জুয়েল রানা নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় অবস্থান করছেন। পরে শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল রানা গাবতলী উপজেলার হামিদপুর দোয়ারপাড়া উত্তরপাড়া এলাকার মো. জামান সরকারের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।