
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকার গ্রাহকদের জন্য জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের কারণে নির্ধারিত সময়ের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনানী টু তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের জন্য ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরের নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে শিল্প, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক-সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) কর্তৃপক্ষ।