দুপচাঁচিয়া উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ মো. সানোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেতুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সানোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২২২টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ২ লাখ ২২ হাজার টাকা।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, সানোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজমিলুর রহমান জানান, জাল নোট তৈরি, সংরক্ষণ ও বাজারজাতের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button