
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার আলতাফনগর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে সাগর হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেন আলতাফনগর রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সাগর হোসেনের মৃত্যু হয়।
খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত সাগর হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর উত্তরপাড়া গ্রামের পারভেজ আলীর ছেলে।
ওসি দুলাল হোসেন আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।